কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে কেক কাটা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এর সেক্রেটারি, সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ-এর পরিচালক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন বলেন, ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম হয়। শেখ রাসেল বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক শিশু ছিলেন। তাঁর মতো এ রকম ঘৃণিত হত্যার শিকার যেন কেউ না হয়। পৃথিবীর সব শিশু যেন নিরাপদে বেড়ে ওঠে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আব্দুল হামিদ, ডিন রণজিত দস্তিদার, রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত , পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক পরিচালক মো: জসিম উদ্দিন , বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে শামীমুল ইসলাম পাপেল , কামরুল হাসান, জাহাংগীর সেলিম
প্রধান হিসাব রক্ষক আবদুল খালেক , মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফাহিম রহমান ,সহ সভাপতি সানজিদুল আলম সজীব বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।







