শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ১৭ অক্টোবর ২০২২
0 0
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর নির্যাতনে রিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ১৭ অক্টোবর খবর পেয়ে থানা পুলিশ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত রিমা আক্তার চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের খোন্দাকার পাড়া গ্রামের মৃত সাহার উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার সদস্যরা জানান, দুইবছর আগে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইরফানের সঙ্গে বিয়ে হয় রিমা আক্তারের। বিয়ের পরথেকে স্ত্রীকে শাশুড় বাড়িতে ঘরজামাই থাকতো ইরফান। ইতোমধ্যে তাদের সংসারে দেড়বছরের একটি ছেলে সন্তান আছে।

প্রতিবেশি লোকজন জানিয়েছেন, গতকাল দুপুরে স্বামীর মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিমা আক্তার। এসময় নিহতের মা ও চাচা মিলে একটি টমটম গাড়িতে করে আহত রিমা আক্তারকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শারীরিক চেক-আপ শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.আবদুল জব্বার বলেছেন, গতকাল দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। ওইসময় পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরীকালে নিহতের পরিবার ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের দেওয়া তথ্যে গড়মিল দেখা যায়।

তিনি বলেন, নিহতের পরিবার বিনাময়না তদন্তে মরদেহ নিয়ে যেতে চাইলেও গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যে সন্দেহ তৈরী হয়। ফলে সেকারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ খোলাসা হবে।

চকরিয়া উপজেলা হাসপাতাল থেকে মরদেহটি থানার আনার ঘন্টা পরে নিহতের মা থানার উঠানে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার মেয়ে রিমা আক্তার দীর্ঘদিন ধরে হার্টের রোগী। নিয়মিত তার চিকিৎসা চলছে। আমাদের বাড়িতে ঘরজামাই হিসেবে থাকলেও রিমার সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো ছিল। কোন ঝগড়া বিবাদ ছিলনা। মুলত আমার মেয়ে স্ট্রোক করে মারা গেছেন।

Previous Post

কক্সবাজার জেলা পরিষদে যারা নির্বাচিত হলেন

Next Post

খাদ্য অপচয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

Next Post
খাদ্য অপচয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

খাদ্য অপচয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB