শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

মমতাজউদ্দিন আহমদ, আলীকদম থেকে by মমতাজউদ্দিন আহমদ, আলীকদম থেকে
সোমবার, ১৭ অক্টোবর ২০২২
0 0
আলীকদমে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে  র‌্যালী ও আলোচনা সভা
0
SHARES
326
VIEWS
Share on FacebookShare on Twitter

উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এবং কারিতাস বাংলাদেশের সিপিপি পিএইপি-২ প্রকল্পের সহযোগিতায় আলীকদম উপজেলায় সোমবার (১৭ অক্টোবর) প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব খাদ্য দিবস-২০২২’ উদ্যাপন করা হয়েছে। ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালিত হয়।

সোমবার ‘বিশ্ব খাদ্য দিবস-২০২২’ উপলক্ষে উপজেলা পরিষদ গেইটে র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর এবং কারিতাস। পরে উপজেলা পরিষদ হলরূমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলামের তত্ত্বাবধানে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার পিষুষ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, উপজেলা সহকারি প্রোগ্রামার মৃন্ময় দাশ ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।

সহকারি ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহরুবা ইসলাম খাদ্য সংকট মোকাবেলায় আবাদী জমিতে খাদ্যফসল ফলানোর ব্যাপারে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রতি আহ্বান জানান।

ইউএনও বলেন, বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ একটা বড় চ্যালেঞ্জ। টেকসই খাদ্যনীতি অনুসরণ করে আমাদের চাষাবাদ পদ্ধতিকে ঢেলে সাজাতে হবে। ‘তামাক চাষ মানব স্বাস্থ্য ও জমির উর্বরা শক্তি নষ্ট করে, তাই আপনারা সবাই তামাক চাষ থেকে বিরত থাকবেন’ বলে আহ্বান জানিয়ে ইউএনও উপস্থিত অর্ধশতাধিক কৃষক-কৃষাণীকে তামাক চাষ না করার জন্য শপথ বাক্য পাঠ করান।

পরে কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলার ৭৫ জন উপকারভোগীর মাঝে ২ হাজার ২৬০ কেজি আলু বীজ বিতরণ করা হয়। আলু বীজ পাওয়ার কৃষকরা তামাক চাষ করবেনা মর্মে শপথ বাক্য পাঠ করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে খাদ্য নিরাপত্তাহীনতায় ভূগেছে বিশ্বের ১৩৫ মিলিয়ন মানুষ। যা ২০২১ সালে বৃদ্ধি পেয়ে ১৯৩ মিলিয়ন হয়েছে এবং ২০২২ সালে পরিস্থিতি আরও অবনতির দিকে।

Previous Post

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার

Next Post

কক্সবাজার জেলা পরিষদে যারা নির্বাচিত হলেন

Next Post

কক্সবাজার জেলা পরিষদে যারা নির্বাচিত হলেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB