কক্সবাজারের চকরিয়ায় বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) পৌর সদরের বাস টার্মিনাল এলাকায় এ.জে.আর কুরিয়ার সার্ভিসে অভিযান করে এই যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এই ওষুধ জব্দ করা হয়েছে।
জানা গেছে, জনৈক জসিম উদ্দিন থেকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তার কাছ থেকে জব্দকৃত ঔষধ চকরিয়া থানার জিম্মায় রাখা হয়।







