দলের মনোনীত প্রার্থীকে আওয়ামীগের ভোটাররা ভোট না দিলে তার হিসেব দিতে হবে শেখ হাসিনাকে। কে কাকে ভোট দিবে তা জানা অসম্ভব কিছু নয়। যারা আওয়ামী লীগে ভোট দিবে না তালিকা বের করে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হোটেল সী-গালের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে সূচনা বক্তব্য রাখতে গিয়ে, দলীয় সভানেত্রী শেখ হাসিনার বরাত দিয়ে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের ভোটের দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। কে কি করছেন, কে কার পক্ষে কাজ করছে এবং যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে ভবিষ্যতে তাদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না সাফ জানিয়ে দেন নানক।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিকসহ কক্সবাজার জেলার আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







