কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দু’ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন দুবাই প্রবাসী আব্দুর রহিম ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)। নিহতেরা আপন চাচাতো ভাইবোন।
নিহত দুই শিশুর আত্মীয় শিক্ষক হেলাল উদ্দিন বলেন, বাড়ির অদুরে নিজেদর পুকুরে দাদী কাপড় ধোঁতে যায়। এ সময় দাদীর পেছনে পেছনে ছুটে যায় নাতি বাদশাহ মিয়া ও তাসফিয়া। পরে দাদী পুকুর থেকে কাপড় ধোঁয়ে বাড়িতে চলে আসে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দাদী পুকুর থেকে কাপড় ধোঁয়া শেষে বাড়িতে চলে আসলেও দুই নাতি ফেরেনি।পরিবার সদস্যরা তাদের দেখতে না পেয়ে দু’জনকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে পরিবারের দু’শিশুর করোন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে পরিবারে শোকের মাতম।
স্থানীয় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আনিসুল করিম পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।







