সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা ছাত্রী জান্নাতুল তানজিদকে (১১) আর বাঁচানো গেল না।
বৃহষ্পতিবার বিকেল ৩টার দিকে শেখ হাসিনা বানৌজা ঘাটি মহাসড়কের পঁহরচাদা মাদরাসা পয়েন্টে অটোরিক্সার সিএনজি ধাক্কায় গুরুতর আহত হন তানজিদ।
জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা শেষে কক্সবাজার যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন পৌর মেয়র মুজিবুর রহমান।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
মাদ্রাসার ছুটি শেষে নানাবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন তানজিদ।
জান্নাতুল তানজিদ পেকুয়া দারুদ তাকুয়া হাফেজখানা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
সে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবনিয়া পাড়ার আবুল কালামের মেয়ে।
শিলখালী ইউপির সদস্য আবদুস ছামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।







