বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা শাখা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাদ আছর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলন, জেলা দাওয়াহ সম্পাদক মাওলানা ইজাজুল করিম শফি, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, জেলা প্রচার সম্পাদক ও রামু উপজেলা সমন্বয়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল জাব্বারের সভাপতিত্বে এ সভায় কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
মাওলানা আব্দুল জাব্বারকে আমীর ও মাওলানা হাফেজ নুরুল আজিমকে সাধারণ সম্পাদক করে নবগঠিত এ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা হেফাজতুর রহমান, মাওলানা কারী সিরাজুল হক, যুগ্ম-সাধারণ মাওলানা হাফেজ সরওয়ার কামাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী আমান উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আজিম, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ হাফিজুর রহমান,
প্রচার সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন, দাওয়াহ সম্পাদক মাওলানা আবু ছৈয়দ, দফতর সম্পাদক মাওলানা নুরুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আমিন, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এবাদুল হক, যুব বিষয়ক সম্পাদক হাফেজ যাকারিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার।
উপস্থিত নেতৃবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে শামিল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।







