লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অন্তর্গত “হায়দার নাশী মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদরাসার” সহকারী শিক্ষক মাওলানা মোজাহেরুল হক মেহেরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মাদ্রাসা হতে চকরিয়ার ডুলাহাজারাস্থ বাড়িতে যাওয়ার সময় ডাক বাংলো নামক স্থানে বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
তাঁর পুরাতন বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের পূর্বমেহেরনামায়। তিনি ওই এলাকার মরহুম মোঃ কালা মিয়ার ছেলে ও বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী মাওলানা জনাব মোঃ এনামুল হক এর ছোট ভাই ।







