শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দখলবাজ চক্রের কবল থেকে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা উদ্ধার

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১২ অক্টোবর ২০২২
0 0
দখলবাজ চক্রের কবল থেকে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা উদ্ধার
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা খাদ্য গুদামের অদুরে লক্ষ্যারচর মৌজায় সড়ক বিভাগের অধিগ্রহণের কোটি টাকার জায়গা জবরদখলের ঘটনা ঘটেছে।
IMG 20221012 WA0008

উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা এমরান নামের একব্যক্তির নেতৃত্বে একটি দখলবাজ সিন্ডিকেট চক্র ক্ষমতাসীন আওয়ামী লীগের কতিপয় নেতাদের আশ্রয় প্রশয়ে থেকে গত দুই সপ্তাহ আগে সড়ক বিভাগের ওই জায়গা দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।

অভিযোগ উঠেছে, সড়ক বিভাগের ওই জায়গা দখলে নিতে গিয়ে অভিযুক্ত এমরান আওয়ামী লীগের কতিপয় নেতা ছাড়াও সড়ক বিভাগের লোকজনকে টাকার বিনিময়ে ম্যানেজ করেন৷ এ সুযোগে দখলকাণ্ডে তাকে কোন ধরনের বেগ পেতে হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসির কাছ থেকে অভিযোগ পেয়ে চকরিয়া প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি অবহিত করেন সড়ক ও জনপদ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে। ওইসময় তিনি আশ্বাস দেন সহসা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা সমুহ উচ্ছেদ করে চকরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে সড়ক বিভাগের বেদখল হয়ে পড়া জায়গা উদ্ধার করা হবে। এরই প্রেক্ষিতে বুধবার ১২ অক্টোবর থেকে চকরিয়া সড়ক উপবিভাগের লোকজন বেদখল হওয়া এসব জায়গা উদ্ধারে অভিযান শুরু করেছে।

জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.শাহে আরেফিন বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার যেসব পয়েন্টে সড়ক বিভাগের জায়গা বেদখল হয়েছে তা অবশ্যই উদ্ধার করা হবে। দখলবাজিতে জড়িতরা যতই ক্ষমতাধর হোক কাউকে ছাড় দেওয়া যাবেনা।

নির্বাহী প্রকৌশলী বলেন, জানতে পেরেছি সম্প্রতি দাপট দেখিয়ে চকরিয়া উপজেলার চিরিঙ্গা খাদ্য গুদাম এলাকায় মহাসড়কের পাশে সড়ক বিভাগের জায়গা দখলে নিয়েছিলেন এমরান নামের একজন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা অভিযোগ করেন। পরে অভিযোগে সত্যতা পেয়ে গতকাল বুধবার ১২ অক্টোবর সহকারী প্রকৌশলী (এসও) দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ দখলদারের স্থাপনা গুড়িয়ে দিয়েছেন সওজের কর্মচারীরা।

চকরিয়া সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী (এসও) মো. দিদারুল ইসলাম বলেন, দখলবাজ চক্রে জড়িতদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা যখনই দখল চেষ্টায় বাঁধা দিই,তখন তারা ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের ব্যবহার করেন, মুলত তাদের দিয়েই আমাদের উপর চাপ সৃষ্টি করে।

তিনি বলেন, অনুরূপভাবে চকরিয়া উপজেলা খাদ্য গুদামের পাশে দখলে নেয়া জায়গাটি নির্বাহী প্রকৌশলীর নির্দেশে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এখন উচ্ছেদ পরবর্তী অবৈধ দখলদার এমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে সওজ কর্তৃপক্ষ।

Previous Post

হুমকির মুখে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন রাবার বাগান

Next Post

চকরিয়ায় গাড়ি চাপায় হত ৮ ভাইয়ের পরিবারকে দেয়া হলো ঘর

Next Post
চকরিয়ায় গাড়ি চাপায় হত ৮ ভাইয়ের পরিবারকে দেয়া হলো ঘর

চকরিয়ায় গাড়ি চাপায় হত ৮ ভাইয়ের পরিবারকে দেয়া হলো ঘর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB