শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে ইসলামী ছাত্রসমাজের উদ্যোগে সীরাতুন্নবী স. সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি by প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
0 0
রামুতে ইসলামী ছাত্রসমাজের উদ্যোগে সীরাতুন্নবী স. সেমিনার অনুষ্ঠিত
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার দাওয়াহ সম্পাদক, বিদগ্ধ ইসলামী আলোচক মাওলানা ইজাজুল করিম শফী বলেছেন, রাসুলুল্লাহ স. এর সর্বশ্রেষ্ঠতম আদর্শ ও উৎকৃষ্টতম দাওয়াতী কর্মপন্থার ফলশ্রুতিতে মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহন করেন।

সেই সমুন্নত আদর্শিক দাওয়াতী পন্থা অবলম্বন করে ইসলামের চিরন্তন সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। আর দাওয়াতে দ্বীনের এই সুমহান দায়িত্ব পালনের ক্ষেত্রে ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের নবভী আদর্শের আলোকে নিজেদের আলোকিত করে প্রকৃত দাঈর ভূমিকা পালন করতে হবে।

তিনি ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখা আয়োজিত সীরাতুন্নবী স. সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

১২ রবিউল আউয়াল ( ৯অক্টোবর), রবিবার বিকেলে রামু রাজারকুল সুলতান আহমদ ইসলামিক সেন্টার মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, লেখক ও সাংবাদিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

তিনি বলেন, আল্লাহ তা’আলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী- রাসুল হিসেবে হযরত মুহাম্মদ স. কে প্রেরণ করেন। রাসুলে কারীম স. এর সমুন্নত, শাশ্বত মানবিক, আদর্শিক মিশনের ফলে দূরীভূত হয় শিরক, পৌত্তলিকতাসহ যাবতীয় কুসংস্কার। অবসান ঘটে অন্যায়-অত্যাচার, অশান্তি ও অমানবিকতার। স্থাপিত হয় মানবিক মূল্যবোধ ও সাম্প্রাদায়িক সম্প্রীতির প্রোজ্জ্বল দৃষ্টান্ত।
রাসুলুল্লাহ স. এর এমন সর্বোৎকৃষ্টতম জীবনাদর্শের যথার্থ অনুসরণের মধ্যেই দুনিয়া-আখিরাত উভয় জাহানে মানবজাতির চিরমুক্তি ও শাশ্বত কল্যাণ নিহিত। তাই সর্বোচ্চ আত্মত্যাগ শিকার করে হলেও জীবনের সর্বক্ষেত্রে-সর্বাবস্থায় নবীজী স. এর জীবনাদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ করা এবং মহানবী হযরত মুহাম্মদ স. এর শাশ্বত আদর্শের আলোয় শান্তিপূর্ণ সমাজবিনির্মাণে নিবেদিত থাকা ঈমানের দাবি।

ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ বক্তা ছিলেন, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।

উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির নবনির্বাচিত যুব বিষয়ক সম্পাদক, কবি শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের অর্থ সম্পাদক আব্দুল্লাহ হোসাইনী, তরুণ শিক্ষক আব্দুল মান্নান, রাজারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, ছাত্রনেতা মুহাম্মদ তাওহিদ প্রমুখ।

আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

Previous Post

নিষেধাজ্ঞা না মেনে সাগরে মাছ আহরণ করায় চকরিয়ায় তিনটি ট্রলার জব্দ

Next Post

চকরিয়ায় জাহাঙ্গীর বুলবুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Next Post
চকরিয়ায় জাহাঙ্গীর বুলবুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

চকরিয়ায় জাহাঙ্গীর বুলবুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB