কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ও টানা দুইবারের জেলা চেয়ারম্যান জননেতা খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী’ তথা “মোটর সাইকেল” মার্কার সমর্থনে চকরিয়া উপজেলার ভোটার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পৌর এলাকার অভিজাত কমিউনিটি সেন্টার গ্রীণভ্যালী কনভেনশন হলে গতকাল সোমবার মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা’র সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা’র সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া ও আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টো, ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমূখ।
আরও বক্তব্য রাখেন সুরাজপুর-মানিক পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান মাঈনুূ্দ্দীন চৌধুরী, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ,ম আওরাঙ্গজেব বুলেট, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, পুর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, চকরিয়া উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, কক্সবাজার জেলার সহসভাপতি মহি উদ্দিন মহি প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীকে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
প্রসঙ্গত: চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার মিলিয়ে ২৩৪ জন, একটি পৌরসভার মেয়র কাউন্সিলর মিলিয়ে ১৩ জন ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যানসহ তিনজন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২৫০ জন। আগামী ১৭ অক্টোবর এসব ভোটার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।







