পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি দুই বছরের জন্য অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি।
সোমবার সংগঠনের প্রধান উপদেষ্টা আজিজুল হক ও সাবেক প্রধান উপদেষ্টা এম এ মোস্তফার স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি পদে শাহা আলম, সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মিজবাহ উদ্দিন নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি এম ডি হাসেম, এইচ এম রিয়াজ, ইউসুফ আকবর, সিনিয়র যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন রানা, যুগ্ম সম্পাদক মিরাজ উদ্দীন আশেক, মিজানুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মানিকুল ইসলাম মানিক, রেজাউল করিম,
দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ দপ্তর সম্পাদক সালাহ উদ্দীন, অর্থ সম্পাদক রিদুয়ানুল হক হৃদয়, সহ অর্থ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক ওমর ছিদ্দিক, সহ প্রচার সম্পাদক সরওয়ার আলম, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ আইন বিষয়ক সম্পাদক মনছুর আলম,
শ্রম বিষয়ক সম্পাদক ফরমানুল হক, সহশ্রম বিষয়ক সম্পাদক মিসকাত হোছাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুল করিম, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিদওয়ানুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাসেল (লিবিয়া), সহমানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস মিয়া, সহসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এরশাদ হোছাইন,
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহের মুহাম্মদ ফাহিম, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল গফুর (সৌদি আরব), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার,
ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা বেলাল উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ওসমান গনি রুহান, সহ যুব ও ক্রীড়া সম্পাদক আমির হামজা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইমুন সোহেল (কাতার) ও পাঠাগার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন।
পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি শাহা আলম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, আমরা মানবতার তরে কাজ করছি।
এলাকার যে কোনো দুর্যোগে ও দুঃসময়ে পাশে থাকবে প্রবাসী ঐক্য পরিষদ। এজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।







