শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ডাকাতের আস্তানা থেকে অপহৃত যুবক উদ্ধার

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
0 0
চকরিয়ায় ডাকাতের আস্তানা থেকে অপহৃত যুবক উদ্ধার
0
SHARES
334
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দিনদুপুরে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে। ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবীতে ওবাইদুল হক সিফাত (২৫) নামে ওই যুবককে উপজেলার চিরিংগা ইউনিয়ন পরিষদের সামনে থেকে অস্ত্রধারী ডাকাত দল শুক্রবার (৭ই অক্টোবর)বিকাল ৪ টায় অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে প্রায় ২ ঘন্টাপর চকরিয়া থানা পুলিশের এসআই মামুনুর রশিদ ও এসআই সুজাউদ দৌলাহর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে ওই ইউনিয়নের সওদাগর ঘোনা থেকে আহত ও মুমূর্ষু অবস্হায় উদ্ধার করেছে। পরে আহত সিফাতকে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গতকাল রাত দশটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সিফাত চিরিংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরন্দ্বীপ গ্রামের আনোয়ায় হোসেনের ছেলে। পেশায় একজন রিক্সা মেকানিক।

সিফাতের পিতা আনোয়ার হোসেন বলেন, কোন কারণ ছাড়াই তার ছেলে রিক্সার মেকানিক ওবাইদুল হক সিফাতকে শুক্রবার বিকালে চিরিংগা ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্হানীয় ডাকাত জাহাঙ্গীর আলম, ইব্রাহিম, নেজাম, আরিফ অপহরণ করে সওদাগর ঘোনা পশ্চিম মাথা এলাকায় নিয়ে যায়। পরে আস্তানায় নিয়ে গিয়ে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা জখম করে।

ঘটনার পর জড়িতরা আমার কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। পরে বিষয়টি জানানো হলে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্হলে অভিযান চালিয়ে ডাকাতদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্হায় সিফাতকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, যুবক সিফাতকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তার পিতা থানা পুলিশকে ঘটনাটি জানান। পরে থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নির্দেশে পুলিশদল অভিযান চালিয়ে অপহরণের দুইঘন্টা পর গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আহত যুবক সিফাতকে উদ্ধার করেন।

তিনি বলেন, আহত সিফাতের শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি। ##

Previous Post

পর্যটকে ঠাসা কক্সবাজার

Next Post

টেকনাফে পৃথক অভিযানে আইস ও ইয়াবা উদ্ধার

Next Post
টেকনাফে পৃথক অভিযানে আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফে পৃথক অভিযানে আইস ও ইয়াবা উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB