আলীকদম সেনা জোনের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসহ, দরিদ্র পরিবার ও অসুস্থ ব্যাক্তিদের ২ লাখ ৪০ হাজার ৫ শত টাকা নগদ টাকা অনুদান দেওয়া হয়েছে।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে.কর্ণেল সাব্বির হাসান বৃহস্পতিবার (৬ অক্টোবর) সেনা জোনের হলরুমে এসব অনুদান প্রদান করেন।
আলীকদম সেনা জোন সূত্রে জানায়, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে লামা ও আলীকদমের দু’টি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারকে নগদ টাকা অনুদান দেওয়া হয়।
এছাড়াও আলীকদম সেনা জোনের মাসিক অনুদানের অংশ হিসাবে লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষকদের আর্থিক সহায়তা হিসেবে দিয়েছে।
অন্যদিকে নানা শ্রেণির পেশার দরিদ্র জনগোষ্ঠির আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা খরচ, পারিবারিক ভরণপোষনের জন্য নগদ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়।
অনুদান প্রদানকালে জোন কমান্ডার সাব্বির হাসান, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলের সুরক্ষার পাশাপাশি সেনাবাহিনী নানা উন্নয়নমূলক কর্মকান্ড সুনামের সাথে করে যাচ্ছে।
নানা ধর্মের মানুষের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নে স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা অব্যাহত রেখেছে।
শিক্ষকদের আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য সবধরনের সহযোগিতা করছে।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব শ্রেণি পেশার মানুষ, ধর্মীয় গুরু, পাড়া প্রধান ও সাংবাদিকদের ভুমিকার কথা উল্লেখ্য করে তথ্য দিয়ে সেনা জোনকে সহায়তা করার জন্য আহ্বান জানান তিনি।
এ সময় আলীকদম সেনা জোনের মেজর তানভীরুজ্জামান, আলীকদম প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জুয়েল উপস্থিত ছিলেন।







