শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
0 0
বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির তিবার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

বদরখালী সমিতির নতুন সম্পাদক মইন উদ্দিন এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার মো রমিজ উদ্দিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে সমিতির নবনির্বাচিত কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান কক্সবাজার জেলা সমবায় অফিসার জহির আবাবাস। শপথ শেষে আনুষ্ঠানিক দায়িত্ববার গ্রহণ করেছেন নবনির্বাচিত কমিটির সভাপতি দেলোয়ার হোছাইন, সম্পাদক মইন উদ্দিন, সহসভাপতি কামাল উদ্দিন বাবুল সিকদার। এছাড়া শপথ নিয়েছেন সমিতির ৯টি ব্লক থেকে নির্বাচিত সদস্য (পরিচালক) ডাঃ নাজেম উদ্দিন, নুরুল কাদের, আব্দুল আজিজ, জিয়া উদ্দিন জিয়া, কুতুব উদ্দিন, শাহাব উদ্দিন শাকিল, নাজেম উদ্দিন, মেম্বার বখতিয়ার উদ্দিন রুবেল ও হামিদ উল্লাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ বিএসসি, বদরখালী সমিতির সাবেক সভাপতি হাজি নুরুল আলম সিকদার, সাবেক সম্পাদক নুরুল আমিন জনি, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হোছাইন আহমদ, সাবেক চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরখালী কলেজের অধ্যক্ষ, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদরাসা সুপার, সমিতির নবীন প্রবীণ কয়েক হাজার সভ্য-পোষ্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন আগামীতে সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে সমিতির বর্তমান প্রেক্ষাপটে সবধরনের সংকট উত্তরণের মাধ্যমে

সমিতির সার্বিক অগ্রগতি উন্নয়ন নিশ্চিত এবং সভ্য ও পোষ্যদের অধিকার মর্যাদা রক্ষায় কাজ করবেন বলে ঘোষণা দেন।

Previous Post

অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী পদোন্নতি সুপারিশ কমিটির সদস্য মনোনীত

Next Post

অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার

Next Post
অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার

অপহরণের তিন দিন পর শিশু উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB