শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, বিশিষ্টজনদের নিয়ে বিরোধ নিষ্পত্তি

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
শনিবার, ১ অক্টোবর ২০২২
0 0
রামুতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, বিশিষ্টজনদের নিয়ে বিরোধ নিষ্পত্তি
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামুতে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের প্রকাশ্য শাস্তি দিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) নআসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। এলাকার বিশিষ্টজনদের সমন্বয়ে কয়েকদিন নিজে উপস্থিত থেকে হাজারো জনতার উপস্থিতিতে এ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এমপি কমলের ঐকান্তিক প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হওয়া স্বস্তি ফিরেছে দুই গ্রামের হাজারো মানুষের মাঝে।

জানা গেছে- রামুর তেচ্ছিপুল এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে গুজবের ঢালপালা ছড়ালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে তেচ্ছিপুল ও পাশর্^বর্তী সিকদারপাড়া এলাকার বাসিন্দারা। গত ২৫ সেপ্টেম্বর রাতে তেচ্ছিপুল স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের অনেকে গুরতর আহত হন। ঘটনার পরপরই সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওইদিন রাতেই এমপি কমল স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে দুপক্ষের এ বিরোধ নিরসনের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে শুক্রবার, ৩০ সেপ্টেম্বর রাতে তেচ্ছিপুল স্টেশনে বিশাল সামিয়ানা টাঙিয়ে দুই গ্রামবাসীর উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষে সভা আহবান করা হয়।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম জানান- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল কয়েকদিন নিজে উপস্থিত হয়ে এবং বিভিন্নভাবে তদন্ত করে ঘটনাটি নিষ্পত্তি করে বিবদমান দুই গ্রামবাসীর মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনেছেন। এমপি কমলের এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বত্র সাড়া জাগিয়েছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী জানিয়েছেন- ওই সভায় এমপি কমলের নেতৃতে¦ উপস্থিত জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সংঘর্ষে জড়ানো দুই গ্রামবাসী, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সহ বিভিন্ন সাক্ষ্য প্রমানাদি বিশ্লেষন করে দোষি ব্যক্তিদের আর্থিক জরিমানা করেন। এছাড়া এলাকায় যে কোন প্রকার দ্বন্ধ-সংঘাত সৃষ্টি হলে তা নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক করা হয়।

অনুষ্ঠানে এমপি কমল দুই গ্রামবাসীকে আগের মতো শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার অনুরোধ জানান। এসময় দুই গ্রামবাসী নিজেদের ভুল বুঝতে পেয়ে ভবিষ্যতে এ ধরনের সংঘাতে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো বলেন- একটি তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা বিচারিক পর্যায়ে ছিলো। কিন্তু কিছু ক‚চক্রী ব্যক্তি তা নিয়ে সাজানো গুজব রটিয়ে দুই গ্রামবাসীকে সংঘর্ষে লিপ্ত হতে ইন্ধন দিয়েছে। তিনি সবাইকে দ্বন্ধে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার অনুরোধ জানান।

বৈঠকে এমপি কমল ছাড়াও অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, বিশিষ্ট ব্যবসায়ি আবদুল গফুর কোম্পানি, জেলা পরিষদ সদস্য নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ি রফিকুল ইসলাম কোম্পানি, রামু থানার এএসআই শাহাদাৎ, কক্সবাজার দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল আলম, মো. জামাল উদ্দিন, কোম্পানি, জাহাঙ্গীর হোসাইন, চাকমারকুল ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, ফতেখাঁরকুল ইউপি সদস্য দিদারুল আলম, সাবেক ইউপি সদস্য মনির আহমদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ইলিয়াছ প্রমূখ।

বৈঠকে জনতার সামনে সংঘর্ষে জড়িতরা প্রদত্ত শাস্তি (অর্থদন্ড) মেনে নিয়ে একে অপরের সাথে কোলাকুলি করে এ ধরনের সংঘাত থেকে মুক্ত থাকার ঘোষনা দেন। এমপি কমলের এমন উদ্যোগের প্রশংসা করে এলাকাবাসী জানান- এভাবে কোন জনপ্রতিনিধি অতীতে মানুষের সমস্যা সমাধানে ভ‚মিকা রাখেনি। এটা রামুবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Previous Post

পেকুয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Next Post

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ উপকরণ বিতরণ

Next Post
রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ উপকরণ বিতরণ

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ উপকরণ বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB