বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, কাতারে নির্বাসিত মিশরীয় নাগরিক ড. ইউসুফ আল কারযাভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নেতৃবৃন্দ। এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, ড. ইউসুফ আল কারযাভী ছিলেন, একজন বিশ্বসমাদৃত ইসলামিক স্কলার। ইসলামী চিন্তাধারার বিকাশসহ যুগ-জিজ্ঞাসার জবাবে তাঁর গবেষণাকর্ম আলাদা গুরুত্ব বহন করে। তাঁর রচিত মৌলিক গ্রন্থাবলী ১২০ টিরও অধিক। তাঁর অনেকগুলো বই বাংলা ভাষায়ও অনুদিত হয়েছিল।
বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান ও দাওয়াত ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে ড. কারযাভী আমৃত্যু অনন্য অবদান রেখে গিয়েছেন। বিশ্ববরেণ্য এ ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকালে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইব্রাহীম আজিজী , মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ- সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম আফজল, দাওয়াহ সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, দফতর সম্পাদক মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আলী আকবর, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুতুবী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, যুব বিষয়ক সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ শওকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার, নির্বাহী সদস্য মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, মাওলানা গোলাম আকবর খান, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা ওসমান গণি, মাওলানা হাফেজ জাফর আলম, মাওলানা কারী সাইফুল্লাহ কাসেমী, মাওলানা আমিনুল হক, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহতদের প্রতি গভীর সমবেদনা জানান।







