কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযান
চালিয়ে আট পল্লী চিকিৎসককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) দুপুরে পেকুয়ার
ইউএনও পূর্বিতা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান
অভিযান পরিচালনা করে তাদের অর্থদন্ডপ্রদান
করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পেকুয়া
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মাজেদ চৌধুরী ও পেকুয়া থানা পুলিশ।
অর্থদন্ড পাওয়া পল্লী চিকিৎসকগণ হলেন ওসমান গনি, নুরুল কবির, আব্দু রাজ্জাক, শমির কান্তি নাথ, সোহেল আহমদ, জাফর আলম, গণেশ কুমার সুশীল, নুরুল কাদের।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানায়,আটককৃতা দীর্ঘ দিন ধরে
উপজেলার বিভিন্ন জায়গায় চেম্বার বসিয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এদের অপচিকিৎসায় অনেক রোগী মৃত্যু পথযাত্রী।
ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকতে শতর্ক করা হয়েছে।







