শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে তুচ্ছ ঘটনার জেরে যুবককে ছুরিকাঘাত

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
0 0
রামুতে তুচ্ছ ঘটনার জেরে যুবককে ছুরিকাঘাত
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

রামুতে তুচ্ছ ঘটনার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ছুরিকাঘাতে গুরতর আহত মোহাম্মদুল হক (৩০) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেয়াংপাড়া এলাকার আহমদ হোছনের ছেলে। রবিবার, ২৫ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে রাজারকুল দেয়াংপাড়া স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদুল হককে মূমূর্ষু অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মোহাম্মদুল হক জানান- একই এলাকার মৃত মো. ইসলামের ছেলে দিদার আলমের সাথে তিনি যৌথভাবে ব্যবসা করতেন। রাত আটটার দিকে ব্যবসায়িকভাবে তিনি দিদার আলমের কাছ থেকে পাওনা টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে রাত ১২ টার দিকে দিদার আলমের ছেলে সাইফুল ইসলাম বিষয়টি মিমাংসার কথা বলে মোহাম্মদুল হককে বাড়ি থেকে ডেকে স্টেশনের পাশে নিয়ে যান।

সেখানে সাইফুল ইসলাম এবং পূর্ব থেকে উৎপেতে থাকা সাইফুলের ভাই নিশাত, বাবা দিদার আলম ও চাচা আবদুর রহমান পরিকল্পিতভাবে মোহাম্মদুল হককে মারধর শুরু করে। এক পর্যায়ে সাইফুল ইসলাম ছুরিকাঘাত করে মোহাম্মদুল হককে হত্যার চেষ্টা করে।

এসময় পাশ্ববর্তী এক পানের দোকানদার চিৎকার দিলে মোহাম্মদুল হক সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এরপরও সাইফুলের ছুরির আঘাতে মোহাম্মদুল হকের বাম হাত কেটে রক্তাক্ত হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন মূমূর্ষু অবস্থায় মোহাম্মদুল হককে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ছুরিকাঘাতের ফলে তার হাতে ১৪টি সেলাই দিতে হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য কালা মিয়া জানান- রাত আটটার দিতে দিদারের সাথে মোহাম্মদুল হকের কথা কাটাকাটির সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। এমনকি তিনি সহ স্থানীয়রা তাদের শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেন।

পরে রাতে শুনতে পান দিদারের ছেলে সাইফুল বাড়ি থেকে ডেকে মোহাম্মদুল হককে ছুরিকাঘাত করেছে। এটা চরম দূঃখজনক।

অপরদিকে এ ঘটনায় আহত মোহাম্মদুল হকের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য এ ঘটনার কয়েকদিন পূর্বে রামু চৌমুহনী বৌদ্ধ মন্দির সড়কে ২ বৌদ্ধ যুবককে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের এখনো চিহ্নিত বা আইনের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেছেন আহত ওই দুই যুবক। এরই মধ্যে আরো এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

Previous Post

রামুর ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

Next Post

মামলা প্রত্যাহারের দাবীতে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Next Post
মামলা প্রত্যাহারের দাবীতে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

মামলা প্রত্যাহারের দাবীতে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB