শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের আহবান সম্প্রীতি বাংলাদেশ’র

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২
0 0
দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সব বাঙালির কাছে এই উৎসব চিরায়ত ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধনে এক অনুপম প্রীতিময় আনন্দ উৎসব। অতীত থেকেই দুর্গাপূজা উৎসবাকারে পালিত হয়ে আসছে সবার সম্মিলিত প্রয়াসে। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই ভূমিতে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে বাঙালি জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বুকের রক্ত ঢেলে দেয়। স্বাধীনতার পর জাতির পিতা পবিত্র সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতাকে অতীব গুরুত্ব সহ সন্নিবেশিত করেন। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।

যুগ যুগ ধরে বাংলাদেশ বিশ্বের কাছে অসাম্প্রদায়ীক চেতনার সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। আসন্ন দুর্গাপূজায় কোনো অঘটন যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছে বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রাণিত ‘সম্প্রীতি বাংলাদেশ’। কেবল সরকার, প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, এগিয়ে আসতে হবে শুভবোধ সম্পন্ন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নাগরিককে।

নিজ নিজ এলাকায় গড়ে তুলতে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শানিত সাধারণ জনগনের সবল ঐক্য। ধর্মান্ধ, উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্রিয় ভূমিকা রাখতে হবে আধুনিক মনস্ক সংস্কারমুক্ত তরুন যুবকের। মনে রাখতে হবে অসাম্প্রদায়িক ভাবমূর্তি বিনষ্ট হলে বিশ্বমাঝে সকল অর্জন ধূলিসাৎ হবে।

আসন্ন দুর্গোৎসবে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই আহ্বান জানিয়েছে ‘সম্প্রীতি বাংলাদেশ’ ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান ।

বিবৃতিদাতাদের ভেতর রয়েছেন, স্বাক্ষর করেছেন -সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ডাকসুর প্রথম মহিলা ভি.পি মাহফুজা খানম, ইউজিসির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামূল হক ভুইয়া, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুুর রহমান, সাবেক সচিব নাসির উদ্দিন আহম্মেদ, উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহম্মেদ, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক উপাচার্য ড. রশিদ আশকারী,অধ্যাপক মাহবুবুর রহমান বাবু, মেজর জেনারেল জন গোমেজ, ড. রতন সিদ্দিকী,রেভারেন্ড মার্টিন অধিকারী, সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জেষ্ঠ সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, জেষ্ঠ্য সাংবাদিক শোয়েব চৌধুরী, জেষ্ঠ্য সাংবাদিক আলি হাবিব,উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, ডা. উত্তম বড়ূয়া, উপাচার্য  ড. মো. নাসিম আখতার, উপাচার্য ড. মাহমুদ হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, নিরঞ্জন রায়(কানাডা), বদিউজ্জামান খান নাসিম (যুক্তরাষ্ট্র), হাসানুজ্জামান খান, মোস্তফা ফরিদ (যুক্তরাষ্ট্র), লোকমান হোসেন(যুক্তরাজ্য), আজিজ আহম্মেদ (যুক্তরাজ্য), দেলোয়ার হোসেন(সুইডেন), নজরুল ইসলাম (অস্ট্রিয়া), জেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত, অধ্যাপক বিধান চন্দ্র দাস (রাজশাহী), অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ(জা.বি), অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী, অধ্যাপক ড. ফরিদুল আলম, অধ্যাপক নূজহাত চৌধুরী, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক অসীম সরকার, অধ্যাপক বিমান চন্দ্র বড়ূয়া, অধ্যাপক আব্দুল খালেক(সাতক্ষীরা), অধ্যাপক রুহুল আমিন প্রামানিক (রা.বি), অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, বিশিষ্ট অভিনয় শিল্পী জয়শ্রী কর জয়া, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী ও রাজনীতিবিদ এস এম আব্রাহাম লিংকন, অধ্যাপক আ.ব.ম ফারুক, সাবেক যুবনেতা ও আইটি বিশেষজ্ঞ মাহবুব জামান, সাবেক যুবনেতা মো. হিলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ (সাতক্ষীরা), অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা(সাতক্ষীরা), মিলন ব্যানার্জী (বাগেরহাট), লিয়াকত হোসেন (বাগেরহাট) এডভোকেট নরেশ মুখার্জী(বগুড়া), আব্দুস সালাম (নাটোর), এম সাইফুল মাবুদ (ঝিনাইদহ), কবি সাজ্জাদ আনসারী (জামালপুর), হরিপদ (শ্রীমঙ্গল) অধ্যাপক ননী গোপাল সরকার (নেত্রকোনা) সৈয়দা সায়েরা মহসিন (মৌলভিবাজার), হরিপদ রায়(শ্রীমঙ্গল) অধ্যক্ষ গোলাম সারওয়ার (ময়মনসিংহ), বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ (সাতক্ষীরা), মবিনুল হক মবিন (যশোর), প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন (কক্সবাজার) প্রমুখ।

Previous Post

বান্দরবানে আমর্ড পুলিশের ৩টি ব্যাটালিয়ান ও পুলিশের একাধিক ক্যাম্প স্থাপন হচ্ছে

Next Post

এবার মিয়ানমার থেকে আসছে মহিষের পাল

Next Post
এবার মিয়ানমার থেকে আসছে মহিষের পাল

এবার মিয়ানমার থেকে আসছে মহিষের পাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB