শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানের আলীকদমে ট্রফি ভেঙ্গে ভাইরাল ইউএনও

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
0 0
বান্দরবানের আলীকদমে ট্রফি ভেঙ্গে ভাইরাল ইউএনও
0
SHARES
403
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানে একটি ফুটবল খেলা শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামের পুরস্কারের ট্রফি ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি নিয়ে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণের সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি। এ ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খেলা শেষে ফলাফল নিয়ে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে উঠলে তাদের কথার প্রেক্ষিতেই এগুলো ভেঙে ফেলেন তিনি।

স্থানীয়রা জানান, খেলা শেষে মাঠে ইউএনও যখন ট্রফি বিতরণের জন্য বক্তব্য রাখছিলেন তখন খেলোয়াড়রা ফলাফল নিয়ে হট্টগোল শুরু করে। এ সময় বক্তব্য দিতে গিয়ে ইউএনও অতিথি ও খেলোয়াড়দের সামনে ট্রফিগুলো ছুড়ে মারেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এমন কান্ডে ক্ষিপ্ত হয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আলীকদম শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় জনসাধারণ।

Previous Post

লামায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Next Post

আলীকদম: ট্রফি ভাঙ্গলেন ইউএনও, আন্দোলনে চেয়ারম্যান, আয়োজকরা বলছেন ‘অভিযোগ নেই।’

Next Post
আলীকদম: ট্রফি ভাঙ্গলেন ইউএনও, আন্দোলনে চেয়ারম্যান, আয়োজকরা বলছেন ‘অভিযোগ নেই।’

আলীকদম: ট্রফি ভাঙ্গলেন ইউএনও, আন্দোলনে চেয়ারম্যান, আয়োজকরা বলছেন ‘অভিযোগ নেই।’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB