শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া চিরিংগা সমিতির সাধারণ সভা ও বাজেট ঘোষণা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
0 0
চকরিয়া চিরিংগা সমিতির সাধারণ সভা ও বাজেট ঘোষণা
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

আনন্দমুখর ও সদস্যদের সরব উপস্থিতিতে পাঁচ বছর পর চকরিয়ার ঐতিহ্যবাহী চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট উপস্থাপিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চকরিয়া রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন – (কক্সবাজার-১) চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাস-চেয়ারম্যান আলহাজ্ব হাজী মোহাম্মদ ইলিয়াছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সাবেক সভাপতি মো.সেলিম উল্লাহ, সমিতির সহ-সভাপতি মৌলভী জাফর আলম হামিদী, সমিতির সদস্য মাওলানা আকতার আহমদ, সমিতির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, শিক্ষক নুরুল কবির, সমিতির পরিচালক শাহ নেওয়াজ রোমেল, মো.নুরুচ্ছফা, ফুরকানুল ইসলাম, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, মো.জিয়াউল করিম জিয়া, মো.আরাফাত হোসেন, আনোয়ারুল মহসিন চৌধুরী ও সাংবাদিক মুুকুল কান্তি দাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকরি কমিটি এবং সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সমিতির সদস্যদের আস্থা অর্জনের জন্য সততা ও জবাবদিহিতা অব্যাহত রাখতে হবে।

এর আগে সমিতির বার্ষিক প্রতিবেদন এবং ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসাইন। এই বাজেটের উপর বিস্তারিত আলোচনা শেষে সভার সদস্যদের সম্মতিক্রমে বাজেট পাশ করা হয়। পরে সমিতির সকল সদস্যরা প্রীতি ভোজে অংশ নেন।

চিরিংগা ইউনিয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসাইন বলেন, ১৯৪৮ সালে এই সমিতির প্রতিষ্টা করেন স্বর্গীয় সারদা কিশোর দে, হাজী মরহুম আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী (বাবু মিয়া), মরহুম শিক্ষক আবদুস সালাম, মরহুম আবদুল জলিল, মরহুম মাষ্টার ওয়াজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এই সমিতি চকরিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ৪৭০জন, মোট শেয়ার ১১৩০টি। এই কমিটির কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ১২জন।

প্রতি তিন বছর পরপর নির্বাচনের মাধ্যমে সমিতির কার্যকরী কমিটি নির্বাচন করেন সদস্যরা।এই সমিতির অধিনে বর্তমানে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে।

Previous Post

চকরিয়া সেলো মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন

Next Post

আলীকদমে শ্রেষ্ঠ প্রধান ও সহকারি শিক্ষক নির্বাচন সম্পন্ন

Next Post
আলীকদমে শ্রেষ্ঠ প্রধান ও সহকারি শিক্ষক নির্বাচন সম্পন্ন

আলীকদমে শ্রেষ্ঠ প্রধান ও সহকারি শিক্ষক নির্বাচন সম্পন্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB