শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া উপকূলে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম,জিয়াবুল হক,চকরিয়া by এম,জিয়াবুল হক,চকরিয়া
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
0 0
চকরিয়া উপকূলে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত তিনঘণ্টার অভিযানে সরকারি জায়গা দখলে নিয়ে সদ্য নির্মিত ছোট-বড় মিলিয়ে অন্তত ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রাহাত উজ জামান অভিযান চালিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে এসব অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে। একইসঙ্গে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাশের সাগর চ্যানেল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন পুর্বক দোকানঘর গুলো ভরাটের কাজে ব্যবহৃত সেলো মেশিন গুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন।

বদরখালী ফেরিঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযানকালে ওইসময় দখলে জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে অভিযানকালে কাউকে আটক করা যায়নি। অভিযানে পুর্ব বড়ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মোহাম্মদ আবুল মনসুর, থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সববায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৪ সেপ্টেস্বর।

উক্ত নির্বাচনকে ঘিরে সমিতির বর্তমান কমিটি ও নেতৃত্ব স্থানীয় লোকজন প্রার্থী হয়েছেন। এ কারণে ভোটের মাঠ নষ্ট হবে এই আশঙ্কায় সবাই নিশ্চুপ রয়েছেন। এ সুযোগে বদরখালী ফেরিঘাট এলাকায় সমিতির কতিপয় কর্মকর্তা, কর্মচারী, নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের অনেক আত্মীয় স্বজন এবং জনপ্রতিনিধি মিলে মিশে কক্সবাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জলাভূমি জোরপূর্বক দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণে মেতে উঠে।

এদিকে বদরখালীতে সরকারি জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি প্রশাসনের নজরে আসলে শনিবার সকালে ইউএনও নির্দেশে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান। এসময় প্রশাসন অবৈধ নির্মিত অর্ধশত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে অবৈধ দখলে রাখা কোটি টাকা মূল্যের ৪ একর সরকারি জলাভূমি দখলদারদের হাত থেকে দখলমুক্ত করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রট রাহাত উজ জামানের উপস্থিতিতে সেখানে প্রশাসনের সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। কিন্ত পাঁচঘন্টার ব্যবধানে একইদিন বিকালে জেলা প্রশাসনের ওই সাইনবোর্ডটি তুলে নিয়ে গেছেন দখলবাজ চক্ররা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, বদরখালী ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে গতকাল সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে ছোট-বড় মিলিয়ে অন্তত ৫০ টি অবৈধ দোকানঘর উচ্ছেদ ও সাগর চ্যানেল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি সেলো মেশিন গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানশেষে অবৈধ দখলমুক্ত করা জায়গায় প্রশাসনের সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। তারপরও দখলবাজরা তৎপর হলে সেখানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। ##

Previous Post

চকরিয়ায় স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু

Next Post

রামুতে এপেক্স ক্লাবের ডিনার মিটিং ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত

Next Post
রামুতে এপেক্স ক্লাবের ডিনার মিটিং ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত

রামুতে এপেক্স ক্লাবের ডিনার মিটিং ও ক্লাব স্কুলিং অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB