সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বিকেল তটায় কক্সবাজার সিটি কলেজ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন।
সদস্য সচিব অধ্যক্ষ ক্য থিং অং এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর বিপ্লব কান্তি পাল, প্রফেসর আবু মোহাম্মদ জাফর সাদেক, শারমিন ছিদ্দিকা লিমা, ইকবাল হোছাইন, এডভোকেট আশীষ বড়ুয়া, নিলোৎপল বড়ুয়া, আলমগীর হোসেন, এডভোকেট ফয়জুল কবির, শহীদুল আলম, সাংবাদিক জহিরুল ইসলাম ও মঈন উদ্দিন হোসেন শাহেদ, মানষী বড়ুয়া, কাজী বোরহান প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন, অসম্প্রদায়িক বাংলাদেশ এবং বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্য সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষ চেতনায় উজ্জীবিত হয়ে বিভাজন দূর করে আত্মিক সম্পর্ক উন্নয়ন করতে “সম্প্রীতি বাংলাদেশ” এর বিকল্প নেই।
সভায় প্রতি মাসে অন্তত একবার মাসিক সভা, অক্টোবরের শেষ সাপ্তাহে সেমিনার, ডিসেম্বর মাসে একটি প্রকাশনা বের করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কক্সবাজার জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভা সমূহে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।







