কক্সবাজারের পেকুয়ায় পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে। সোমবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
এতে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে ছাদেক হোছাইন চৌধুরী ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, অন্য সদস্যরা হলেন পারভীর আকতার, সাঈদ বিল আবদুল্লাহ, মফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ নুরুল কায়েস, সোলেমান জন্নাত,হুমাইরা বেগম, শাহিনা আকতার মুন্নি, সদস্য সচিব বিলকিস ফরিদা।
সহ সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, স্কুলের ছাত্রছাত্রী ও অবিভাবক শিক্ষক সহ সকলের সার্বিক সহযোগিতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করে স্কুলের পড়াশোনার মান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।







