শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা, by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা,
রোববার, ১১ সেপ্টেম্বর ২০২২
0 0
লামায় ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন
0
SHARES
336
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা শাখার ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে লামা শহর ও কলেজ শাখার সম্মেলনও সম্পন্ন হয়। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ১০ সেপ্টেম্বর শনিবার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ শাহীন এর সঞ্চালনায় এবং উপজেলা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মংক্যাহ্লা মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র মোঃ ইসলাম বেবী।

সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি কাওসার সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলের প্রিজাইডিং অফিসার বাথোয়াইচিং মারমা , সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ প্রমূখ।

সম্মেলনকে কেন্দ্র করে সারা উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কাউন্সিলকে কেন্দ্র করে সম্মেলন স্থানসহ শহরের রাস্তার পাশে এবং দেয়ালে দেয়ালে নতুন পদ প্রত্যাশী নেতাদের ব্যানার ও পোস্টারে ছেঁয়ে যায়। প্রার্থীরা স্ব-স্ব সমর্থকদের নিয়ে পৃথক পৃথক মিছিল-শোডাউন করেন। ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে লামা শহরে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

সম্মেলনে উপজেলা শাখায় ১৬১ জন, পৌর শাখায় ১৭১ জন ও কলেজ শাখায় ৭১ জন ভোটার তাদের প্রত্যেক্ষ ভোট প্রদান করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ট ভোট পেয়ে লামা উপজেলা শাখার সভাপতি- মোঃ শহীদুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক- মেহেদী হাসান রনি, লামা পৌর শাখায় সভাপতি- সুমন মাহমুদ, সাধারণ সম্পাদক- ফখরুল ইসলাম হেলাল, সরকারি মাতামুহুরী কলেজ শাখায় সভাপতি- সালাউদ্দিন ভূইয়া নাহিদ, সাধারণ সম্পাদক- আরিফুল হক নির্বাচিত হয়।

শনিবার দিবাগত রাত ১০টায় ভোট গণণা শেষে সম্মেলনে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাওসার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল।

এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটি থেকে অনুমোদন নিতে নির্দেশ প্রদান করে জেলা ছাত্রলীগের নেতারা।

Previous Post

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে লোক গান ও পথ নাটক অনুষ্ঠিত

Next Post

জলোচ্ছ্বাসের আশঙ্কা

Next Post
জলোচ্ছ্বাসের আশঙ্কা

জলোচ্ছ্বাসের আশঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB