চকরিয়ায় পুলিশের ‘ওয়ান নাইট অপারেশনে’ নারীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা বিভিন্ন মামলার সাজা ও পরোয়ানাভুক্ত আসামি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চকরিয়া পৌরসভা ও ১৮টি ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮ ঘণ্টায় অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।







