শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সরকারি শাখাখালের মাটির বাঁধ অপসারণ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
0 0
চকরিয়ায় সরকারি শাখাখালের মাটির বাঁধ অপসারণ
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের কাকাড়াদিয়াস্থ গোয়ারফাড়ি নামক সরকারি শাখাখাল দখলে নিয়ে মাঝপয়েন্টে নির্মিত মাটির বাঁধ অপসারণ করা হয়েছে।

সোমবার ৫ সেপ্টেম্বর দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী কমিশনার ভুমির নির্দেশে পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মো. আবুল মনসুর ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিক দিয়ে কেটে বাঁধটি অপসারণ করে আশপাশের চিংড়িজোনের লবণ পানির প্রবাহ নিশ্চিত ও নৌযান চলাচল উন্মুক্ত করে দিয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) মো আবুল মনসুর। তিনি বলেন, উপজেলার উপকূলীয় অঞ্চলের পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের কাকাড়াদিয়া এলাকার গোয়ারফাড়ি নামক সরকারি শাখাখাল দখলে নিয়ে জনৈক নুরুন্নবী নামের এক দাপটে ব্যক্তি মাঝপয়েন্ট মাটির বাঁধ নির্মাণ করে মৎস্য ঘের তৈরি করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেন।

তিনি বলেন, বিষয়টি জনস্বার্থ পরিপন্থি কাজ হওয়ায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো. রাহাত উজ জামান মহোদয় সরকারি খালের সেই বাঁধটি কেটে দিতে নির্দেশ দেন।

এরই আলোকে গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শ্রমিক লাগিয়ে মাটির বাঁধটি কেটে দিয়ে অপসারণ করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার আশপাশের চিংড়জোনের লবণ পানি প্রবাহ নিশ্চিত ও নৌযান চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।

ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবুল মনসুর বলেন, একইস্থানে কয়েকমাস আগে মাটির বাঁধ নির্মাণ করে অভিযুক্ত নুরুন্নবী গং। ওইসময় স্থানীয় চিংড়ি চাষীরা কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। সেইবারও চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে গত ১৪ জুন বাঁধটি কেটে দিয়ে অপসারণ করি।

বারবার কেন সরকারি খালে বাঁধ দিচ্ছেন জানতে চাইলে অভিযুক্ত নুরুন্নবী জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তাই সঠিক তথ্য নিয়ে জড়িতদের চিহ্নিত পুর্বক প্রচলিত আইনে মামলা করার নির্দেশ দিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন মামলার প্রস্তুতি চলছে। ##

Previous Post

লামায় চোলাই মদ সহ বাসের ড্রাইভার ও হেলপার আটক

Next Post

চকরিয়ায় গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

Next Post
চকরিয়ায় গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

চকরিয়ায় গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB