কক্সবাজার জেলা ফুটবল দল এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক গোল রক্ষক, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির ৩ বার নির্বাচিত সাবেক সহ সভাপতি রুহুল আমিন রকির উপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন-
রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি মো. ইব্রাহীম, অর্থ সম্পাদক চম্পক বড়–য়া জুয়েল, কার্যকরী সদস্য আজিজুল হক আজিজ, নুরুল আলম ভূট্টো, নুরুল হক, লোকমান হাকিম ও মোহাম্মদ হোছাইন। বিবৃতিদাতারা বর্বরোচিত এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কক্সবাজার জেলা ফুটবল দল এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক গোল রক্ষক, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির ৩ বার নির্বাচিত সাবেক সহ সভাপতি রুহুল আমিন রকির উপর হামলার নিন্দা জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন- রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহবায়ক তরুপ বড়–য়া, যুগ্ন আহবায়ক প্রকাশ সিকদার, বিপুল বড়–য়া আব্বু এমইউপি, জিটু বড়–য়া, মো. কায়সার প্রমূখ। বিবৃতিদাতারা বর্বরোচিত এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯ টায় রামু চৌমুহনীতে হামলার শিকার হন রুহুল আমিন। হামলাকারিরা তাকে মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে দা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় নুরুল আমিন ও তার ছেলে মো. ফয়সাল এ হামলা চালায়।







