শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার এর আত্ম-প্রকাশ

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
0 0
আলীকদমে বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার এর আত্ম-প্রকাশ
0
SHARES
349
VIEWS
Share on FacebookShare on Twitter

“বইয়ের সাথে প্রেম করেছি, বই জীবনের সই- বইয়ের সাথে জীবনযাপন, বই সাধনার মই” এই স্লোগানকে ব্রত করে বান্দরবানের আলীকদমে আত্ম-প্রকাশ করেছে ‘বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগারের’। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আলীকদম উপজেলার রেপারপাড়া বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংগঠনটির আত্ম-প্রকাশ ও নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সময বড়ুয়া, যুগ্ন সম্পাদক ইঞ্জিঃ মিজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উনুমং মার্মা।

সংগঠনের সাধারণ সম্পাদক দূর্জয় ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.ডি জিয়াবুল (প্রতিষ্ঠাতা সভাপতি) বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার।

বক্তারা বলেন, ভাষা, শব্দের সৌন্দর্য আর জীবনের আবেগ অনুভ‚তির গভীরতা উপলব্ধি করতে বইয়ের কোন বিকল্প নেই। মানুষের সর্বোত্তম বন্ধু কে? কোনো রাখঢাক ছাড়াই এককথায় বলা অসঙ্গত হবে না যে, বই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু। বই মানুষের সরব শুভাকাক্সক্ষী, সুহৃদ, সাহায্যকারী। বই-ই মানুষের প্রাণপ্রিয় বন্ধু, ইয়ার, সব সময়ের সঙ্গী। পারসি কবি, দার্শনিক ও গণিতবিদ ওমর খৈয়াম বলেছেন, ‘রুটি, মদ ফুরিয়ে যাবে। প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে। কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। যদি তেমন বই হয়।’

বই শুধু ছাত্র-শিক্ষকদের জন্য নয়, সব বয়সী মানুষের জন্য। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সবার জন্য বই। সব শ্রেণি-পেশার মানুষের জন্য বই। নিঃসঙ্গতার প্রকৃত সাথী বই। জীবনকে সুন্দরভাবে সাজাতে, জীবনের লক্ষ্য অর্জনে, উন্নত জীবন গড়তে বইয়ের বিকল্প নেই। ডিজিটাল বা অনলাইনের নামে মুদ্রিত বই থেকে দূরে থাকার সুযোগ সীমিত।

ডিজিটালাইজ্ড প্রক্রিয়া নৈতিক জীবনের কোনো উপকারে আসবে না। একমাত্র বই-ই মহৎ জীবনের সহায়ক হবে। আর সেই বইয়ের সমারোহ ও সংগ্রহে ‘বর্ণ সাজ পাঠক ফোরাম ও পাঠাগার’ এর আত্ম-প্রকাশ। তাই আসুন সবাই বেশি বেশি বই কিনি, বই পড়ি। বই পড়ে বা বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না।

Previous Post

লামার সরই ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

Next Post

ক্ষুদে শিক্ষার্থীদের আলোঘর “শেখ রাসেল বুক কর্ণার”

Next Post
ক্ষুদে শিক্ষার্থীদের আলোঘর “শেখ রাসেল বুক কর্ণার”

ক্ষুদে শিক্ষার্থীদের আলোঘর “শেখ রাসেল বুক কর্ণার"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB