“মানবতার টানে, ভয় নাই রক্ত দানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে ছোট মহেশখালী স্বেচ্ছাসেবী সংগঠন “মহেশখালী ব্লাড ব্যাংক”উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ছোট মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”এর উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের”
মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির সম্বয়নক জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহেশখালী ব্লাড ডোনারস কমিউনিটির সম্বয়নক গাজী সেলিম,আমরা মহেশখালীবাসীর সম্বয়নক মুহাম্মদ মনির বিন সুলতান,রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর সভাপতি এম এনামুল হক,মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনছার উল্লাহ, বন্ধন ২০০ পেশাজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি লোকমান হাকিম।
উক্ত ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন মহেশখালীস্থ কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির সম্বয়নক মনির, বাপ্পী,মহেশখালী ব্লাপ ব্যাংক এর সম্বয়নক সাদেতুল মোস্তাফা, মিজান মোর্শেদ, মহেশখালী ব্লাড ব্যাংক এর সদস্য সরোয়ার কামাল,আক্তার সামি.মো: কামরুল হাসান মিটু,মো: নজরুল, তারেক সহ প্রমুখ।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,মহেশখালী ব্লাড ব্যাংক’র “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে।
যার ফলে আমাদের ছেলে মেয়েদের অনেকের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।”
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সম্বয়নক সাদেতুল মোস্তাফা বলেন, ‘আমরা এই প্রথম বার ফ্রি ব্লাড ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছি। মহেশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে আমাদের এই কার্যক্রম চলবে।
আজ আমরা প্রায় ৪৫০জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।







