কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭ লক্ষাধিক।
২৩ আগষ্ট (মঙ্গলবার) সকাল ৯ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জানা যায় বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ইউপির নোয়াখালী পাড়ার মৃত জবির আহম্মদের ছেলে মোহাম্মদ হোছাইন এর পরিবারের সকলে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলে কিছুক্ষণের মধ্যে আগুনের সুত্রপাত হয়।
স্থানীয়রা আরো জানান, আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। চোখের সামনে বাড়িগুলো পুঁড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা, স্বর্ণালংকার,মালামালসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এখন তারা নিঃস্ব হয়ে গেছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয়রা। আগুনে ঘরের দু’টি রুম সম্পুর্ণ পুঁড়ে যায় এতে ঘরে থাকা আসবাবপত্র সহ ফার্নিচার সব পুড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে। তবে এর আগে ঘরের সব পুঁড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত রিনা আক্তার বলেন,
আমার সব সহায়সম্পদ পুড়ে গেছে আমি একদম পথে বসে গেছি। বাড়ি নির্মান করে এখনো ঋণ মুক্ত হতে পারিনি।







