কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং মৌলভী হাসানের জুম এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ ও সুফল কমিটির সদস্য গণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন বিভাগের মালিকানাধীন সংরক্ষিত বনভূমিতে সম্প্রতি একটি অবৈধ সেমি পাকা বিল্ডিং বাড়ী স্থাপনা নির্মাণ করেছে জমির উদ্দিন। বিষয়টি জানতে পেরে
টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন ও সুফল কমিটির সদস্যদের সহযোগিতায় অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেল, টইটং ইউনিয়নের মৌলভী হাসানের জুম এলাকার জমির উদ্দিন নামে এক প্রভালশালী বেশ কিছু দিন ধরে পাহাড় কেটে অবৈধ স্থাপন নির্মাণ করেছে এমন সংবাদের ভিত্তিতে টইটং বনবিট কর্মকর্তাকে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বনবিভাগের সংরক্ষিত ভূমি উদ্ধার করা হয়েছে। এসময় একটি অবৈধ স্থাপনা (সেমি পাকা ঘর) গুড়িয়ে দেয়া হয়েছে।
টইটং বিট অফিসার জমির উদ্দিন বলেন,বারবাকীয়া রেঞ্জ কর্মকর্তা নির্দেশক্রমে সুফল কমিটির সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করি। কোনভাবেই কাউকে বনভূমি দখল করতে দেয়া হবে না। কেউ বনভূমি দখলের অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







