জাতীয় শোক দিবস’২২ উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিওটি চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন আহমদ সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এর সেক্রেটারি, সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ-এর পরিচালক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আব্দুল হামিদ, ডিন রণজিত দস্তিদার, রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।







