কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎ স্পর্শে নাছির উদ্দীন(৪০) নামে এক ব্যক্তি মারা গেছে। সোমবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কাকারা বটতলী সিকদার পাড়া গ্রামের মোহাহাম্মদ কালুর ছেলে।
সে তিন সন্তানের জনক। প্রত্যক্ষদর্শী সুত্র জানায় নাছির এ দিন সকাল ১০ টায় নিজ বাড়িতে কারেন্টের আয়রণ (স্ত্রী) দিয়ে কাপড় আয়রন করছিল।
এসময় তিনি অসাবধানতা বসত সুইস বোর্ডর চকেটে প্লাগ ঢুকাতে গেলে হঠাৎ তার শরীর বিদ্যুতায়িত হয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন।







