শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অপহরণ ও গণধর্ষণ মামলার আসামী ১০ বছর পর র‌্যাবের হাতে আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
বুধবার, ১০ আগস্ট ২০২২
0 0
অপহরণ ও গণধর্ষণ মামলার আসামী ১০ বছর পর র‌্যাবের হাতে আটক
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

আলীকদম উপজেলার শিলবুনিয়া এলাকার এক ১৬ বছরের কিশোরীকে বিয়ের প্রলোভনে চট্টগ্রাম নিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং পরবর্তীতে কক্সবাজার জেলার চকরিয়া ও টেকনাফে অজ্ঞাত বাড়িতে নিয়ে ৪/৫ জন দুস্কৃতিকারী কর্তৃক পালাক্রমে গণধর্ষণের ঘটনায় মূল আসামী সাদেক হোসেন মুন্না (৩২) কে অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব-৭। চাঞ্চল্যকর ঘটনার পর থেকে ১০ বছর পালিয়ে ছিল এই ওয়ারেন্টভুক্ত আসামী সাদেক হোসেন মুন্না।

অবশেষে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৯ আগস্ট ২০২২ইং রাত ২টা ৩০ মিনিটে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মৌলভীরকুম বাজার এলাকা হতে বর্ণিত অপহরণ ও গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত ১নং এবং প্রধান আসামী সাদেক হোসেন মুন্না (৩২) কে আটক করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার পরোয়ানাভুক্ত আসামী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে সংশ্লিষ্ট আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বান্দরবান জেলার আলীকদম থানায় ১১জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছিল।

জানা যায়, ২০১২ সালে ভুক্তভোগী ভিকটিম ১৬ বছর বয়সের বান্দরবান জেলার আলীকদম থানার শিলবুনিয়া এলাকায় তার নানীর বাড়িতে থাকতেন। আসামী সাদেক হোসেন মুন্না প্রায়ই ভিকটিমের এলাকায় আসা যাওয়া করত এবং ভিকটিমের পরিচিত ছিল। গত ১৪ মার্চ ২০১২ইং বিকেল ৫টা ৪০ মিনিটে সাদেক হোসেন ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্নভাবে প্রলুব্ধ করে অসৎ উদ্দেশ্যে আলীকদম হতে চট্টগ্রামে নিয়ে যায়।

চট্টগ্রাম নেয়ার পর সাদেক হোসেন ভিকটিমকে একটি আবাসিক হোটেলে নিয়ে গত ১৫ ও ১৬ মার্চ ২০১২ইং দুই দিন ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সাদেক হোসেন ভিকটিমকে প্রথমে কক্সবাজার জেলার চকরিয়া এবং পরবর্তীতে টেকনাফ থানার একটি অজ্ঞাত বাড়িতে কয়েককদিন আটকে রেখে উপর্যুপরী ধর্ষণ করে।

২১ মার্চ ২০১২ইং সাদেক হোসেন ভিকটিমকে কতিপয় দুস্কৃতিকারীর নিকট রেখে সেখান হতে চলে আসে। সাদেক হোসেন চলে আসার পর ৪/৫ জন দুস্কৃতিকারী ভিকটিমকে ২২ হতে ২৫ মার্চ ২০১২ইং পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম কৌশলে একজন দুস্কৃতিকারীর মোবাইল হতে তার এক মামাকে সমস্ত ঘটনা অবহিত করে। ভিকটিমের মামা ভিকটিমকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করলে আসামীরা বিপদ বুঝতে পেরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে টেকনাফ বাসষ্ট্যান্ড এলাকায় রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে টেকনাফ থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বান্দরবান জেলার আলীকদম থানায় সাদেক হোসেন মুন্না কে প্রধান আসামী উল্লেখ করে মোট ১১জনকে আসামী করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Previous Post

পেকুয়ায় বোট ডাকাতির ঘটনায় যুবক গ্রেপ্তার

Next Post

আলীকদমে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধ মামলা করলো নির্বাচন কর্মকর্তা

Next Post

আলীকদমে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধ মামলা করলো নির্বাচন কর্মকর্তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB