বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশখালী উপজেলা শাখার আওতাধীন কুতুবজোম ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে শফিউল আলম শফি মেম্বারকে আহ্বায়ক এবং আলমগীর চৌধুরীকে সদস্য সচিব করা হয়।
মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে রবিবার (৭ আগষ্ট ২০২২ইং) কুতুবজোম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী।
মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি এ তথ্য নিশ্চিত করেন।







