চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারস্থ খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ফাইলিং করার সময় রসি ছিড়ে ফাইলিং স্ট্যান্ড ভেঙ্গে পড়ে স্থানীয় ২ জন নিহত হয়েছে।
৬ আগষ্ট শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতরা হলেন: সোলতান আহমদ (৫০) পিতা-মৃত লাল মিয়া ও আব্দু শুক্কুর (৫৫) পিতা-মৃত ছিদ্দিক আহমদ।
তাদের বাড়ি কিসমত পাড়া, গাবতলী বাজার, ৮নং ওয়ার্ড ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার।







