নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে বান্দরবান স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার বান্দরবান স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।







