কক্সবাজার সৈকত খেলাঘর আসর নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বর্ষা মঙ্গল অনুষ্ঠান
উদযাপন করেছে।
শুক্রবার ২৯ জুলাই সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈকত খেলাঘরের উপদেষ্টা এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এডভোকেট তাপস রক্ষিত।
সৈকত খেলাঘরের সভাপতি নুপুর বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা খেলাঘর সভাপতি আবুল কাসেম বাবু, সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিন, ঝিনুকমেলা খেলাঘর সভাপতি সুবিমল পাল পান্না, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মনির মোবারক।
বিভিন্ন খেলাঘর আসরের সদস্য ও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াছ, রানা মল্লিক, হায়দার নেজাম, আনোয়ার হাসান চৌধুরী, মোঃ শহিদুল্লাহ, মিজান মনির, আহমদ সোলতান ও আবু তাহের কুতুবী প্রমুখ।







