বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকুল এলাকায় বজ্রপাতের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবী করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক ভাবে প্রচন্ড বজ্রপাত ও বৃষ্টি হয়। এ সময়
উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নস্থ বমুরকুল এলাকায় রাত তিনটার দিকে বজ্রপাত শুরু হলে স্থানীয় শফির দোকানে আগুন লেগে যায়। এতে আগুনের লেলিহান শিখা বিস্তৃত হয়ে পড়লে মুদির ও চায়ের দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে বজ্রপাত ও বৃষ্টি থামলে দোকানদার শফি ঘটনাস্থলে পৌছে দেখতে পান তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।






