শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় আ’লীগের সম্মেলন ও কাউন্সিল ২৬ জুলাই

মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি by মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি
সোমবার, ২৫ জুলাই ২০২২
0 0
পেকুয়ায় আ’লীগের সম্মেলন ও কাউন্সিল ২৬ জুলাই
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

২৬ জুলাই ২০২২ ইং ৯ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলা আ’লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। এ সম্মেলনকে ঘিরে গণতান্ত্রিকপন্থায় নতুন কমিটি গঠন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মাঝে হিসাব-নিকাশ বেশি চলছে। তারা চায়ের দোকান, দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে প্রার্থীরা সবার কাছে দোয়া চাইছেন। সমর্থকদের মধ্যে কোন নেতা কোন পদ  পাবেন তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। সব মিলিয়ে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজমান। ইতোমধ্যে গণতান্ত্রিকপন্থায় নির্বাচন করার জন্য কাউন্সিলার তালিকা দলীয় কার্যালয়ে নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।

জানা গেছে, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত দীর্ঘদিনের প্রত্যাশিত এই সম্মেলন সফল করতে উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম শহিদুল্লাহ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে সাত ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষ করে নতুন নেতৃত্ব সৃষ্টি করে। এরপর ইউনিয়ন ও উপজেলার পরিক্ষিত নেকাকর্মীদের কাউন্সিলার করে উপজেলা সম্মেলন আয়োজনে এগিয়ে যায়। ১০হাজার এর উর্ধ্বে জনসমাগম করার মনস্থির করে আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভাও শেষ করা হয়। জেলা আ’লীগের সাংগঠনিক টিম ও চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম এর সার্বক্ষনিক তদারকিতে কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা জুড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণসহ কলেজ মাঠজুড়ে সামিয়ানা টানানো হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে একটি কার্যকর ভুমিকা রাখবে সম্মেলন ও কাউন্সিল।  নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি-সম্পাদকের যে কমিটি আসবে তাদের স্বাগত জানিয়ে দলের জন্য কাজ করবেন তারা।

পেকুয়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এম শাহাদাত হোছাইন বলেন, কলেজ মাঠে আয়োজিত সম্মেলন শেষ করতে সমস্ত আয়োজন শেষ পর্যায়ে। সুশৃঙ্খলভাবে একটি সফল আয়োজন করার জন্য সদর ইউনিয়ন আ’লীগ কাজ করে যাচ্ছে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে গণতান্ত্রিকপন্থায় সম্মেলন করে নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে। এরপর মতবিনিময় সভাও করা হয়েছে। সেই সাথে স্বচ্চ কাউন্সিলর তালিকা প্রণয়ন করা হয়েছে। কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ১০ হাজার নেতাকর্মীর জনসমাগমের মধ্য দিয়ে উপজেলার ইতিহাসের শ্রেষ্ট সম্মেলন অনুষ্ঠিত হবে।

উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম শহিদুল্লাহ বলেন, সম্মেলন ও কাউন্সিল শেষ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে। উপ-কমিটির মাধ্যমে দায়িত্ব বুঝে দেয়া হয়েছে। একটি সফল সম্মেলন শেষ করার সর্বাত্মক চেষ্টায় তৃণমূল নেতাকর্মীরা বেশ উৎসাহ আর উদ্দীপনায় কাজ করে যাচ্ছে।

Previous Post

পেকুয়ায় ষাট বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post

তের বছর পর পেকুয়া উপজেলায় আওয়ামী সম্মেলন অনুষ্ঠিত

Next Post

তের বছর পর পেকুয়া উপজেলায় আওয়ামী সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB