শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

গরু চুরির দিকে ঝোঁক বাড়ছে, আলীকদমে গরু চুরি করে জবাই, আটক ৬

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম by মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম
শনিবার, ১৬ জুলাই ২০২২
0 0
গরু চুরির দিকে ঝোঁক বাড়ছে,  আলীকদমে গরু চুরি করে জবাই,  আটক ৬
0
SHARES
338
VIEWS
Share on FacebookShare on Twitter

আলীকদমে গরু চুরি করে জবাইয়ের ঘটনায় চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
গত ঈদুল আযহার আগের রাত (৯ জুলাই) এর ঘটনা। এটি চুরির আদলে একটি ডাকাতির ঘটনার প্রতিশোধও বটে। এরপর ঘটনার বিবরণ দিয়ে থানায় অভিযোগ দেন আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়ার বাসিন্দা দিনমজুর আহমদ উল্লাহ। ঘটনার রাত থেকে শুরু করে ১৫ জুলাই পর্যন্ত ৭দিন পার হয়। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামেন। কিন্তু অভিযোগভূক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অবশেষে শুক্রবার (১৫ জুলাই) রাতে গরু চুরি ও জবাই করে দেওয়ার ঘটনায় জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। আটক ৬ গরু চোরকে শুক্রবার রাত পৌনে বারোটার সময় পুলিশের কাছে হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান।
গত ৭ জুলাই রাতে আলীকদমের হেলাল সওদাগরের ৪টি গরু উপজেলা সদর থেকে চিনারী বাজার এলাকায় নেওয়ার প্রাক্কালে অস্ত্রধারী ৬/৭ জন লোক গতিরোধ করে ২টি গরু ও ২ হাজার টাকা ছিনতাই করে। গরুর লেবার জনৈক আবু সৈয়দ ফজরের নামাজের পর আহমদ উল্লাহকে গরু ছিনতাইয়ের বিষয়টি জানিয়ে উদ্ধারে সহযোগিতা চান। তারা কয়েকজনের প্রচেষ্টায় এদিন সকালে চৈক্ষ্যং ইউনিয়নের বলির ঘোনার ছিপা থেকে গরু ২টি উদ্ধার হয়।

ঘটনা এখানেই শেষ নয়।
এ ঘটনার জের ধরে গরু চোর সিন্ডিকেটের সদস্য ইউনুচ সময়-সুযোগে দেখিয়ে নেওয়ার হুমকি দেন গরু উদ্ধারে সহায়তাকারী আহমদ উল্লাহকে।
থানায় ও আলীকদম প্রেসক্লাবে প্রদত্ত অভিযোগে আহমদ উল্লাহ বলেন, এ ঘটনার জের ধরে মাহাবুব আলমের নেতৃত্বে একটি চোরের সিন্ডিকেট প্রতিশোধ পরায়ণ হয়ে তার বাড়ি থেকে একটি গাভী চুরি করে চোরের দল। ওইদিন রাতেই সঙ্গবন্ধ চোরের দল গাভীটি অংহ্লাচিং হেডম্যানের পুরাতন অব্যবহৃত বাড়ির আঙ্গিনায় নিয়ে জবাই করে দেয়।

ঈদুল আযহার দিন এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেন আহমদ উল্লাহ। এতে ৬ জনের নামোল্লেখ করা হয়।
এদিকে, বাস টার্মিনাল এলাকার মিজান ড্রাইভারের গাড়ি থেকে একটি ব্যাটারী চুরি হয় পরশু রাতে। এ ঘটনার জের ধরে চোর সিন্ডিকেটের সদস্য ‘সুমন’কে সন্দেহ করা হয়। শুক্রবার রাতে তাকেসহ আরো কয়েকজনেকে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ধরে আনা হয়।

এরপর গরু চুরি ও জবাইয়ের ঘটনার আদ্যোপান্ত জানা যায় সন্ধিগ্ধ চোর সুমন ও সাদ্দামের মুখ থেকেই।
ছবিতে বাম থেকে দেখা যাচ্ছে চুরি করে গরু জবাইকারী সিন্ডিকেটে সদস্য জিহাদ, সাদ্দাম, জাহেদ মিস্ত্রি,সুমন, মোঃ ইউনুচ ও চোরের লিডার মাহাবুবকে।

চোর সিন্ডিকেটের প্রধান মাহাবুবের পিতার নাম মৃত রশিদ আহমদ। তাদের বাড়ি চৈক্ষ্যং ইউনিয়নের কাশেম মেম্বার পাড়ায়। তার নেতৃত্বে দীর্ঘদিন আশেপাশের এলাকায় দোকান পাটে চুরিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছিল।

শুক্রবার রাতে উপজেলা চেয়ারম্যানের বাড়ির আঙ্গিনায় বৈঠক চলাকালে উপস্থিত লোকজনের কাছ থেকেই জানা যায়, চোর সিন্ডিকেটের প্রধান মাহাবুব (ছবির ডানদিকে)। তার চোখেমুখে বেশ গাম্ভীর্য দেখাচ্ছিল। সে বৈঠক চলাকালে চোরের কাতারে না বসে অন্যান্য মান্যগণ্য লোকজনের ভীড়ের মধ্যে চেয়ার পেতে বসেছিল!

তার সম্মুখেই অনেকে অভিযোগ করেন, সিন্ডিকেট প্রধান মাহাবুবের কাছে রয়েছে দেশীয় অস্ত্র, ধারালো চুরিসহ একাধিক চুরির সরঞ্জাম।

গত কয়েকদিনের তদন্তে সিন্ডিকেট প্রধান মাহাবুবের কাছে অস্ত্র-শস্ত্র থাকার তথ্য পেয়েছে পুলিশ। এমন তথ্য জানিয়েছেন আলীকদম থানার নবাগত সাব ইনস্পেক্টর আল আমিন। তিনি এ ঘটনাটি তদন্ত করছিলেন।
এ সময় তিনি জানান, ‘আহমদ উল্লাহর অভিযোগ পাওয়ার পর গোপনে তদন্ত নামে পুলিশ। তারা চোরদের আটকের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যোগাড় করছিলেন। অনেক তথ্য পুলিশ পেয়েছে। থানার অফিসার ইনচার্জ ছুটি থেকে কর্মস্থলে আসলে আইনী পদক্ষেপ নেওয়া হতো!’

উল্লেখ্য, এই সিন্ডিকেটের সদস্যরা ইতোপূর্বে একাধিক রক্তক্ষয়ী ঘটনা ঘটনা চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়া ও আলী মেম্বার পাড়া এলাকায়। কিন্তু বিধি বাম। আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা ছিল ঠুঁটু জগন্নাথ।
অবশেষে চোরের দল ধরা পড়লো উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে। ধন্যবাদ উপজেলা চেয়ারম্যানকে।

Previous Post

কক্সবাজারে দুদিনের জেলা সাহিত্য মেলা-২০২২ শুরু

Next Post

জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের মানবিক কর্মকান্ড প্রশংসিত

Next Post
জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের মানবিক কর্মকান্ড প্রশংসিত

জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের মানবিক কর্মকান্ড প্রশংসিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB