পর্যটন শহর কক্সবাজারে দুদিনের জেলা সাহিত্য মেলা-২০২২ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১৪ জুলাই সকালে সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলা একাডেমি আয়োজিত ১৪-১৫ জুলাই কক্সবাজার জেলা সাহিত্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত নারী আসন-৮ এর সংসদ সদস্য কানিজ ফাতেমা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
সূচনা বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) এ. এইচ. এম. লোকমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত ও পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি প্রফেসার এ কে এম গিয়াসউদ্দিন।
সাহিত্য মেলায় কক্সবাজারের নিবন্ধিত কবি-লেখক, সাহিত্য সংগঠকদের মধ্যে অংশগ্রহণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা-কবি নাছির উদ্দিন, মাস্টার শাহ আলম, আদিল চৌধুরী, আসিফ নূর, জাহেদ সরওয়ার, খালেদ মাহবুব মোরশেদ, মানিক বৈরাগী, দর্পণ বড়ুয়া, খালেদ শহীদ, ভাগ্যধন বড়ুয়া, নিলুৎফল বড়ুয়া, সোহেল ইকবাল, হাসিনা চৌধুরী লিলি, তৌহিদা আজিম, সিরাজুল কবির বুলবুল, নুপা আলম, নোমান মাহমুদ, আনোয়ার হাসান চৌধুরী, মিজান মনির, হাসেম সৈকত, আলী প্রয়াস, মনির ইউছুফ, আবুল হোছাইন হেলালী, এম. এরশাদুর রহমান, নিধু ঋষি, ইউসুফ আরমান, আবদুর রহিম শাওন, মনির মোবারক ও অন্তিক চক্রবর্তীসহ প্রায় শতাধিক কবি-লেখক-সংগঠক।
উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত সাহিত্য মেলা প্রাণবন্ত হয়ে উঠে। তবে প্রকৃত লেখক-কবি ও সাহিত্য সংগঠকদের নিয়ে সার্বজনীন সাহিত্য মেলা আগামিতে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সকলে।







