শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় আবারো মোটর সাইকেল চালককে কুপিয়ে ক্ষতবিক্ষত, আটক ২

রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি by রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি
মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
0 0
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের লামা উপজেলায় যাত্রী বেশে মোটর সাইকেল ড্রাইভারকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনা ঘটেছে। সোমবার (১১জুলাই) দিবাগত রাত ১০টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের হাতিরঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মোটর সাইকেল ড্রাইভার মংয়োং থোয়াই মার্মা (৩৫) রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড টিয়ারঝিরি পাড়ায় থাকতো। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে রূপসীপাড়া বাজারে ভাড়া বাসায় বসবাস করে। সে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাবু পাড়ার মংচহ্লা মার্মার ছেলে।

মংয়োং থোয়াই মার্মা বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় রূপসীপাড়া বাজারে তিনজন লোক তাকে শিলেরতুয়া যাওয়ার জন্য ভাড়া করে। যাত্রী তিনজনের মধ্যে পুতিয়া নামে একজনকে সে চিনতো, তাই সে ভাড়ায় যেতে রাজী হয়। যাত্রাপথে তিনজন তাকে হাতিরঝিরি নামক নির্জন স্থানে পৌঁছালে মোটর সাইকেল থামিয়ে এলোপাতাড়ি ছুরি মারতে থাকে। দুষ্কৃতিকারী পুতিয়া ও মোঃ সাইমুন তার হাত ধরে রাখে এবং মোঃ জামাল হোসেন তাকে ছুরি মারে। একপর্যায়ে তার হাত পা বেঁধে জবাই করার প্রস্তুতিকালে আরেকটি মোটর সাইকেল আসতে দেখে দুষ্কৃতিকারীরা তাকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়।

পরে আসা ওই মোটর সাইকেলের লোকজন ও স্বজনরা মংয়োং থোয়াই মার্মাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় লামা হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার মেসবাহ উদ্দিন জানান, আহত যুবকের সামনে (বুকে) ৭টি ও পিছনে (পিঠে) ২টি ছুরির আঘাত রয়েছে। পেটে ছুরির আঘাতে তার ভূরি বের হয়ে গেছে। আশংকাজনক হওয়ায় আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

মংয়োং থোয়াই মার্মা আরো বলেন, আমাকে ছুরি মারার সময় ঘাতক জামাল হোসেন বলছিল, আর মামলার স্বাক্ষী হবি ? গত কয়েকদিন আগে রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় আমাকে মামলায় স্বাক্ষী করা হয়। সেই জন্য আসামীপক্ষ গিয়াস উদ্দিনের ভাই মোঃ জামাল হোসেন ভাড়া করা লোকজন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

এদিকে ঘটনার পরপরই সন্ত্রাসী তিনজন ভাড়া করা মোটর সাইকেলটি নিয়ে শিলেরতুয়া দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। রূপসীপাড়া বাজার থেকে এই ঘটনার বিষয়ে ফোন পেয়ে শিলেরতুয়া এলাকায় স্থানীয় লোকজন পাহারা বসায় এবং সন্দেহভাজন দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে ছুরি ও ভাড়া করা মোটর সাইকেলটি উদ্ধার করে স্থানীয়রা। পরে লামা থানার পুলিশ উপস্থিত হলে আটক দুইজন সন্ত্রাসী, ছুরি ও মোটর সাইকেলটি বুঝিয়ে দেয়া হয়।

আটককৃতরা হল, মোঃ জামাল হোসেন (২৭) পিতাঃ আবুল কালাম, সাং- পূর্ব পুকখালী, ১নং ওয়ার্ড, ঈদগাঁ ইউনিয়ন, উপজেলা- ঈদগাঁ, জেলা- কক্সবাজার এবং মোঃ সাইমুন (২০) পিতাঃ মোঃ হারুনুর রশিদ, সাং পূর্ব গুমাথলি, ৯নং ওয়ার্ড, ঈদগাও ইউনিয়ন, উপজেলা- ঈদগাঁ, জেলা- কক্সবাজার। জনতার ধাওয়া খেয়ে পুতিয়া নামে একজন পালিয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু তাহের বলে, খবর পেয়ে আমি ছুঁটে আসি। গরীব মোটর সাইকেল ড্রাইভারকে এভাবে ক্ষতবিক্ষত করার ঘটনায় সু-বিচার দাবী করছি।

আটক দুইজনকে গ্রেফতারে শিলেরতুয়া বাজারে সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে উপস্থিত হয় লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা। তিনি বলেন, জনতা দুইজনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। সে সাথে ছুরি ও মোটর সাইকেলটি আমরা বুঝে নিয়েছি। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।

Previous Post

কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে শিল্প বিপ্লব ঘটাতে হবে— এমপি কমল

Next Post

লামায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়

Next Post
লামায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়

লামায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB