শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
শুক্রবার, ৩ জুন ২০২২
0 0
লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

লামায় পারভীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অংশা ঝিরি এলাকায় শুক্রবার (০৩ জুন) সকাল ১০টায় পুলিশ নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।

নিহত পারভীন আক্তার অংশা ঝিরি এলাকার মোঃ আবচার এর স্ত্রী। নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ইউপি মেম্বার হেলাল উদ্দিন বলেন, স্থানীয়রা এই ঘটনায় সন্দেহভাজন নিহতের স্বামী মোঃ আবচার কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি মারফত খবর পেয়ে আমরা সকালে গৃহবধূর লাশটি উদ্ধার করি। লাশের সুরতহাল করা হয়েছে।

কিছুক্ষণ পরে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ইউপি মেম্বার হেলাল উদ্দিন আরো বলেন, রাত ১২টায় নিহতের স্বামী মোঃ আবচার আমাকে ফোন করে। সে বলে কিছু লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মেরে ফেলেছে।

আমি (আবচার) ভয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালুম্যা আমার শশুর বাড়িতে চলে আসছি। আমি (ইউপি মেম্বার) আরো কয়েকজন লোক নিয়ে রাতে আবচারের বাড়িতে যাই। ওখানে কোন লোকজন দেখিনি। ঘরে দরজা বন্ধ ছিল ও ভিতরে বাচ্চা কান্নার আওয়াজ আসছিল।

তখন আমরা দরজা ভেঙ্গে ঘরে ডুকে পারভীন আক্তারের লাশ ঝুলতে দেখি। পরে লোকজন দিয়ে নিহতের স্বামী আবচারকে আটক করি। সকালে পুলিশ আসলে পুলিশের হাতে লাশ ও আবচারকে তুলে দিই।

মেম্বার হেলাল বলেন, গত দুইদিন আগে পাশের বাড়ির তিন বছরের রিয়াদ নামে শিশুর লাশ পুকুরে পাওয়া যায়। সেই ঘটনায় শিশুটির পরিবার আবচার ও তার স্ত্রীকে দায় করে আসছিল। ধারনা করা হচ্ছে সে ঘটনার সাথে এই ঘটনার একটা যোগসূত্র থাকতে পারে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, আমরা চাই সঠিক তদন্ত পূর্বক মূল ঘটনা বেরিয়ে আসুক। অপরাধীর বিচার হোক।

Previous Post

চকরিয়া পৌর বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ও নতুন আহবায়ক কমিটি অনুমোদন

Next Post

হাত-পা বেঁধে এসএসসি পরীক্ষার্থীকে ২ যুবকের ধর্ষণ

Next Post

হাত-পা বেঁধে এসএসসি পরীক্ষার্থীকে ২ যুবকের ধর্ষণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB