আলহাজ¦ খাজা শাহ: সুফি মোঃ নুরুল আমিন চিশতীর ১৫তম ওরশ ও ফাতিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিন ও রাতব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে শহরের বৈদ্যঘোনাস্থ খাজামঞ্জিল প্রাঙ্গনে বার্ষিক এই ওরশ ও ফাতিয়া শরীফ অনুষ্ঠিত হয়।
আয়োজনের মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ, জিকির, মোনাজাত ও তবরুক বিতরণ। শাহজাদা মোঃ শামসুদ্দিনের উদ্যোগে এবং সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জিকির এবং মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদেও খতিব আলহাজ¦ শাহসুফি মাওলানা আনোয়ার হোসাইন মোজ্জাদ্দি।
আলহাজ¦ খাজা শাহ: সুফি মোঃ নুরুল আমিন চিশতীর ১৫তম ওরশ ও ফাতিয়া শরীফে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ে ৫ শতাধিক লোকের সমাগম ঘটে।







