অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় সদর ইউএনও মিল্টন রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে।
সদর উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত এডিসি মিল্টন রায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পূজা কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপপী শর্মা ও সাধারণ সম্পাদক-২ সাংবাদিক বলরাম দাশ অনুপমের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন :
সহ-সভাপতি নিরুপম শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে, সহ-কোষাধ্যক্ষ অন্তর দে বিশাল, দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে, প্রচার সম্পাদক শুভরাম দাশ, পূজা বিষয়ক সম্পাদক ছোটন কান্তি দে, কার্যকরী সদস্য অমল কান্তি দে, কাজল শর্মা প্রমুখ।







