কক্সবাজারের পেকুয়ায় হাতের মেহেদী শুকানোর আগে নগদ ৭ লক্ষধিক টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নববধূ প্রেমিকের হাত ধরে লাপাত্তা।
গত শুক্রবার( ২০ মে) রাত ৪ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় ১২ মে (বৃহস্পতিবার) উপজেলার রাজাখালী উলুদিয়া পাড়ার প্রবাসী ওমর ফারুকের সাথে বিয়ে হয় টৈটং সোনাইছড়ি এলাকার মৃত মোস্তাক আহমদের মেয়ে কাসফিয়া জান্নাতের সাথে।
অভিযোগ সুত্রে জানা যায় শুক্রবার রাতে রাতে স্বামী ওমর ফারুকের ব্যবসায়িক কাজের থাকা ৭ লক্ষাধিক নগদ টাকা ও বিয়েতে দেয়া ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক রাশেদের সাথে পালিয়ে যায় এই নববধূ। এ ঘটনায় স্বামী ওমর ফারুক ও কাসফিয়ার মা শরুজ্জামান বাদি হয়ে পৃথক অভিযোগ করেছেন। কথিত প্রেমিক রাশেদ বারবাকিয়া ভারুয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে।
এদিকে ওমর ফারুক অভিযোগ করে বলেন, প্রেমিক রাশেদের সাথে ইমুতে যোগাযোগ করে তার স্ত্রী নগদ টাকাও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খবরাখবর নিয়ে ও পাওয়া যায়নি তাদের হদিস।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান বিষয়টির লিখিত অভিযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







